বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক ভিডিও ছড়িয়ে পড়ায় যুবদল নেতার পদ স্থগিত বরিশাল মহানগর যুবদলের উদ্যোগে বৃহৎ আনন্দ মিছিল বরিশালে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ  বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার “বিএনপির নিয়ন্ত্রণ কি তারেক রহমানের হাতে আছে?” দুপুরে উড়িষ্যার গোপালপুরের কাছে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আ.লীগ রাজনীতির নামে দেশের সম্পদ নষ্ট ও ধ্বংসের চক্রান্ত করছে : চরমোনাই পীর ঝালকাঠিতে বিএনপি কার্যালয়ে আগুন শি ট্রাম্প পুতিনের ত্রিপক্ষীয় শান্তি ঘোষণা ৪৩ বছর পর জমি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিল আদালত

৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

প্রতিবেদকের নাম / ১২৪ সময় দৃশ্য
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে আগামী শুক্রবার থেকে। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে। এই ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ সামাজিক যোগাযোগমাধ্যমে টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। মাত্র ৫০ টাকা খরচ করেই মাঠে বসে দেখা যাবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের খেলা। ৫০ টাকায় ছাউনিবিহীন পূর্ব গ্যালারিতে বসে খেলা দেখতে হবে। এর আগে যা ছিল ১০০ টাকা।

এ ছাড়া নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের (সাউদার্ন গ্যালারি) টিকিটের মূল্য ৭৫ টাকা। দুই ক্লাব হাউজ শহীদ জুয়েল স্ট্যান্ড ও শহীদ জুয়েল স্ট্যান্ডের টিকিটের মূল্য ২০০ টাকা।

ইন্টারন্যাশনাল গ্যালারিতে বসে খেলা দেখতে দিতে হবে ৩০০ টাকা। আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য রাখা হয়েছে সর্বোচ্চ ৫০০ টাকা।

ইতোমধ্যেই অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে বিসিবি। তাদের অফিসিয়াল সাইট থেকে ঘরে বসেই টিকিট কাটতে পারবেন দর্শকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com