বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
বরিশালে কৃষি বিপণন অধিদপ্তরের কর্মশালা অনুষ্ঠিত বামনায় পার্টনার ফিল্ডস্কুল কংগ্রেস অনুষ্ঠিত বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার দিন জানাল ফিফা বাড়ছে মন্ত্রিসভার আকার, আসছে নতুন মুখ শারীরিক অবস্থার উন্নতি, ঈদের আগেই দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস ‘আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না’, আক্ষেপ মির্জা ফখরুলের শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন : শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তীব্র মানসিক চাপে থাকে : ইউজিসি চেয়ারম্যান ৭ম দিনের এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ২০ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৮ জন ফেসবুক ও ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের নির্দেশ আসতে পারে

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার দিন জানাল ফিফা

প্রতিবেদকের নাম / ৩৩ সময় দৃশ্য
আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬

প্রায় ৪ বছর পর আবারও দুয়ারে এসে দাঁড়িয়েছে ফুটবল বিশ্বকাপ। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। এক মাস আগেই ৪৮টি দল চূড়ান্ত হয়ে গেছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় এই বিশ্বকাপের জন্য সব দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার জন্য সময়সীমা বেধে দিয়েছে ফিফা।
ফিফা জানিয়েছে, আগামী ২ জুন আনুষ্ঠানিকভাবে সব দলের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করা হবে।
ফিফার নিয়ম অনুযায়ী, চূড়ান্ত দল ঘোষণার প্রক্রিয়া তিনটি ধাপে হবে। ১১ মে প্রতিটি দল ৩৫ থেকে ৫৫ জনের প্রাথমিক তালিকা দেবে। এতে পাঁচজন গোলরক্ষক থাকতে হবে।
২৫ মে ক্লাবগুলো নির্বাচিত খেলোয়াড়দের ছেড়ে দিতে বাধ্য থাকবে। এরপর ২৫ মে থেকে ১ জুনের মধ্যে চূড়ান্ত দল ২৩ থেকে ২৬ জনে নামিয়ে আনতে হবে। এই স্কোয়াডে তিনজন গোলরক্ষক রাখা বাধ্যতামূলক।
চূড়ান্ত দল ঘোষণার পরেও পরিবর্তনের সুযোগ আছে। গুরুতর চোট বা অসুস্থতার ক্ষেত্রে কোনো খেলোয়াড়কে বদলানো যাবে। তবে দলের প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত এই সুযোগ থাকবে।
আগামী ১১ জুন বৃহস্পতিবার এস্তাদিও আজতেকায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে। স্থানীয় সময় বিকেল ৩টায় মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com