সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
Logo

বরিশালে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

নিজস্ব প্রতিবেদক : / ৭ সময় দৃশ্য
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

 

কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের স্বাবলম্বী করতে বরিশাল সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বরিশাল সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরওয়ার।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি কৃষির উন্নয়ন ও কৃষকদের কল্যাণে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা। সভাপতির বক্তব্যে তিনি সরকারি সহায়তার সঠিক ব্যবহার নিশ্চিত করে কৃষি উৎপাদন বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান তাওহীদ।

 

কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, মুগ, খেসারি ও সূর্যমুখীর বীজ এবং সার বিতরণ করা হয়।

 

এ সময় বরিশাল সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

 

কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং রবি মৌসুমে ফসলের আবাদ বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com