বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
ডা. এস এম মনিরুজ্জামানের পদায়ন বাতিলের দাবীতে আন্দোলন চলছে, এবার মূল ফটকে তালা বরিশালে কৃষি বিপণন অধিদপ্তরের কর্মশালা অনুষ্ঠিত বামনায় পার্টনার ফিল্ডস্কুল কংগ্রেস অনুষ্ঠিত বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার দিন জানাল ফিফা বাড়ছে মন্ত্রিসভার আকার, আসছে নতুন মুখ শারীরিক অবস্থার উন্নতি, ঈদের আগেই দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস ‘আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না’, আক্ষেপ মির্জা ফখরুলের শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন : শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তীব্র মানসিক চাপে থাকে : ইউজিসি চেয়ারম্যান ৭ম দিনের এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ২০ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৮ জন

ডা. এস এম মনিরুজ্জামানের পদায়ন বাতিলের দাবীতে আন্দোলন চলছে, এবার মূল ফটকে তালা

প্রতিবেদকের নাম / ২১ সময় দৃশ্য
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :
শান্তি সমাবেশ এর নেতৃত্ব প্রদানকারী ডা. এস এম মনিরুজ্জামান এর বিভাগীয় পরিচালক( স্বাস্থ্য) হিসেব বরিশালে পদায়ন বাতিলের দাবীতে টানা ৩য় দিনের মতো আন্দোলন চলছে।

আজ বৃহস্পতিবার বেলা ১২টায় আন্দোলনকারীরা বিভাগীয় পরিচালকের কার্যালয়ে ডা. এস এম মনিরুজ্জামান এর পদায়ন বাতিলের দাবীতে আন্দোলনে এসে তার রুমের দরজায় লাগানো তালা ভাঙা দেখতে পেয়ে সংক্ষুব্ধ হয়ে কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেয়। এতে উপ পরিচালক সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী অবরুদ্ধ হয়ে পড়েন।

আন্দোলনরত ছাত্র ও বিভাগের স্বাস্থ্যের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ জানান এই জুলাই মাসে, শান্তি সমাবেশকারীদের এই ধরনের পদায়ন কোন ভাবেই গ্রহন করা হবে না ও যতক্ষন পর্যন্ত এই আদেশ বাতিল না হবে ততক্ষন পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে।

এ বিষয়ে উপপরিচালক লোকমান হাকিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ রকম অবরুদ্ধ পরিস্থিতিতে অফিসের কার্যক্রম অনেকটা বাধাগ্রস্থ হচ্ছে। বিষয়টি দ্রুত সমাধান হলে বিভাগের স্বাস্থ্য ব্যবস্থার কার্যক্রমে গতি ফিরে পাবে এবং কর্মকর্তা কমূচারীদের মধ্যে স্বস্তি ফিরে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com