বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
বরিশালে কৃষি বিপণন অধিদপ্তরের কর্মশালা অনুষ্ঠিত বামনায় পার্টনার ফিল্ডস্কুল কংগ্রেস অনুষ্ঠিত বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার দিন জানাল ফিফা বাড়ছে মন্ত্রিসভার আকার, আসছে নতুন মুখ শারীরিক অবস্থার উন্নতি, ঈদের আগেই দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস ‘আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না’, আক্ষেপ মির্জা ফখরুলের শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন : শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তীব্র মানসিক চাপে থাকে : ইউজিসি চেয়ারম্যান ৭ম দিনের এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ২০ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৮ জন ফেসবুক ও ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের নির্দেশ আসতে পারে

বামনায় পার্টনার ফিল্ডস্কুল কংগ্রেস অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৪৩ সময় দৃশ্য
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

নাহিদ বিন রফিক :
বরগুনার বামনায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় কৃষকদের নিয়ে দিনব্যাপী পার্টনার ফিল্ডস্কুল কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি অফিসের উদ্যোগে এই সমাবেশ আয়োজন করা হয়।

সদরের উপজেলা নির্বাহী অফিসার মোসা. নিকহাত আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস। গেস্ট অব অনার ছিলেন ডিএইর সাবেক পরিচালক জিএসএম আলম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ আহমেদ এবং উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইঞ্জিনিয়র আবুল কালাম আজাদ রানা। কৃষি সম্প্রসারণ অফিসার মো. আনিচুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা বিআরডিবি অফিসার মো. শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার মো. ফজলে রাব্বি প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি পার্টনার ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, কৃষির বিভিন্ন আধুনিক প্রযুক্তিসহ সরকারের বিভিন্ন কৃষিবিষয়ক উদ্যোগ যেমন: খাল খনন, কৃষি কার্ড এবং কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ বিষয়ক বর্তমান সরকার কর্মসূচি সম্পর্কে আলোকপাত করেন। কংগ্রেসে ১০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com