শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার দিন জানাল ফিফা বাড়ছে মন্ত্রিসভার আকার, আসছে নতুন মুখ শারীরিক অবস্থার উন্নতি, ঈদের আগেই দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস ‘আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না’, আক্ষেপ মির্জা ফখরুলের শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন : শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তীব্র মানসিক চাপে থাকে : ইউজিসি চেয়ারম্যান ৭ম দিনের এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ২০ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৮ জন ফেসবুক ও ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের নির্দেশ আসতে পারে ভবন পাচ্ছে চট্টগ্রাম কাস্টমস, আপাতত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চলবে কাজ ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে ঋণসীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে ঋণসীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদকের নাম / ৭ সময় দৃশ্য
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

দেশে পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি কেনার ঋণের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন এসব গাড়ি কিনতে একজন গ্রাহক সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, যা আগে ছিল ৬০ লাখ টাকা।

আজ (মঙ্গলবার) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সাধারণ গাড়ির ক্ষেত্রে ঋণের সর্বোচ্চ সীমা ৬০ লাখ টাকা অপরিবর্তিত থাকলেও ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির জন্য বাড়তি সুবিধা দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনায় এসব পরিবেশবান্ধব গাড়ির ক্ষেত্রে ঋণ প্রদানে ব্যাংকগুলোকে আরও নমনীয় করা হয়েছে। সাধারণ গাড়ির জন্য ঋণ-ইক্যুইটি অনুপাত ৬০:৪০ থাকলেও ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির ক্ষেত্রে তা বাড়িয়ে ৮০:২০ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, কোনো হাইব্রিড বা ইলেকট্রিক গাড়ির দাম এক কোটি টাকা হলে ব্যাংক থেকে সর্বোচ্চ ৮০ লাখ টাকা ঋণ পাওয়া যাবে, বাকি ২০ লাখ টাকা গ্রাহককে নিজস্ব অর্থায়নে বহন করতে হবে।

একই সঙ্গে ব্যক্তিগত ঋণের ক্ষেত্রেও সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তি জামানত ছাড়া সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। তবে যথাযথ জামানত থাকলে ঋণের পরিমাণ বাড়ানো গেলেও তা কোনো অবস্থাতেই ৪০ লাখ টাকার বেশি হবে না।

সার্কুলারে আরও বলা হয়েছে, ‘কনজ্যুমার ফাইন্যান্সিং’ খাতে ঋণের প্রবৃদ্ধি কোনোভাবেই ব্যাংকের মোট ঋণ প্রবৃদ্ধির চেয়ে বেশি হতে পারবে না।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন এ সিদ্ধান্ত একদিকে পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে সহায়ক হবে, অন্যদিকে দেশের ক্রমবর্ধমান ভোক্তা চাহিদার সঙ্গে ব্যাংকিং খাতকে আরও সমন্বিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com