মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
বাবুগঞ্জে কৃষক সুমনের পলিনেট হাউজ উদ্বোধন ডা. এস এম মনিরুজ্জামানের পদায়ন বাতিলের দাবীতে আন্দোলন চলছে, এবার মূল ফটকে তালা বরিশালে কৃষি বিপণন অধিদপ্তরের কর্মশালা অনুষ্ঠিত বামনায় পার্টনার ফিল্ডস্কুল কংগ্রেস অনুষ্ঠিত বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার দিন জানাল ফিফা বাড়ছে মন্ত্রিসভার আকার, আসছে নতুন মুখ শারীরিক অবস্থার উন্নতি, ঈদের আগেই দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস ‘আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না’, আক্ষেপ মির্জা ফখরুলের শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন : শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তীব্র মানসিক চাপে থাকে : ইউজিসি চেয়ারম্যান

বাবুগঞ্জে কৃষক সুমনের পলিনেট হাউজ উদ্বোধন

প্রতিবেদকের নাম / ২০ সময় দৃশ্য
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :
বরিশালের বাবুগঞ্জে পলিনেট হাউজ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার ১২ জুলাই দেলোয়ারা এগ্রো ট্রেনিং সেন্টারের উদ্যোগে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেলোয়ারা এগ্রো ট্রেনিং সেন্টারের সত্ত¦াধীকারী মো. আবু বকর সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক এসএম মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) এস এম নাহিদ বিন রফিক এবং বেসরকারি সংস্থা সিমিট বাংলাদেশের বরিশাল অঞ্চলের সাবেক হাব ম্যানেজার হীরা লাল নাথ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়েত ইসলামী বাংলাদেশের বাবুগঞ্জ উপজেলার আমীর মো. রফিকুল ইসলাম, ফরিদপুরের পেঁপে চাষি মো. মসসীন, বাবুগঞ্জের কৃষক মো. সিদ্দিকুর রহমান, কুমিল্লার কৃষক নন্দন সরকার, রংপুরের তোফাজ্জেল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে কৃষি উদ্যোক্তা এবং কৃষক মিলে দেশের বিভিন্ন জেলার দুই শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

কৃষি উদ্যোক্তা মো. আবু বকর সুমন জানান, তিনি ২০ শতাংশ জমির ওপর পলিনেট হাউজ নির্মাণ করেছেন। এখানে পেঁপেসহ প্রায় ২ লাখ সবজির চারা একসাথে উৎপাদন করা সম্ভব হবে। উন্নত চারা তৈরিতে জন্যই এই পলিনেট হাউজ স্থাপন করা, যা মানসম্পন্ন চারা প্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই চারা ব্যবহার করে কৃষকরা যথেষ্ট লাভবান হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com