বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
বাবুগঞ্জে কৃষক সুমনের পলিনেট হাউজ উদ্বোধন ডা. এস এম মনিরুজ্জামানের পদায়ন বাতিলের দাবীতে আন্দোলন চলছে, এবার মূল ফটকে তালা বরিশালে কৃষি বিপণন অধিদপ্তরের কর্মশালা অনুষ্ঠিত বামনায় পার্টনার ফিল্ডস্কুল কংগ্রেস অনুষ্ঠিত বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার দিন জানাল ফিফা বাড়ছে মন্ত্রিসভার আকার, আসছে নতুন মুখ শারীরিক অবস্থার উন্নতি, ঈদের আগেই দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস ‘আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না’, আক্ষেপ মির্জা ফখরুলের শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন : শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তীব্র মানসিক চাপে থাকে : ইউজিসি চেয়ারম্যান

মেয়ের জন্মদিনে আবেগে ভাসলেন পরীমণি

প্রতিবেদকের নাম / ৩১ সময় দৃশ্য
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। কাজের ফাঁকে সবটুকু সময় সন্তানদের নিয়ে কাটান তিনি। ছেলে পূণ্য ও দত্তক নেওয়া কন্যা প্রিয়মকে নিয়ে এখন তার সংসার। অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে একা হাতেই সব দায়িত্ব পালন করছেন এই নায়িকা।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় পরীমণি। মাঝে মাঝেই সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করেন তিনি। এবার মেয়ে প্রিয়মের জন্মদিনে একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন পরী।

মেয়ের সঙ্গে ছবি শেয়ার করে পরীমণি আবেগঘন ক্যাপশন লিখেছেন। তিনি লিখেছেন, ‘আমার মা। আমার ছোট্ট রঙিন প্রজাপতি। আমার বাচ্চা, আম্মু তোমাকে অনেক ভালোবাসি। হ্যাপি বার্থডে আমার পুতুল।’

শেয়ার করা ছবিতে দেখা যায়, নীল ও সাদা বেলুনে সাজানো একটি মনোমুগ্ধকর ব্যাকড্রপের সামনে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন পরীমণি। সামনে সাজানো টেবিলে রয়েছে সুন্দরভাবে তৈরি একটি থিম কেক, যা পুরো আয়োজনকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

পরিবার ও সন্তানদের নিয়ে পরীমণির এই ভালোবাসা নতুন নয়। ছবিগুলো সামাজিক মাধ্যমে শেয়ার করার পরপরই তা ভক্তদের ভালোবাসায় ভেসেছে। অনেকেই প্রিয়মকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং পরীর মাতৃত্বকে প্রশংসা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com