বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
সাংগঠনিক নিয়মের তোয়াক্কা না করে উজিরপুরে কৃষক দলের পাল্টা কমিটি দিল এমপি  নেশার টাকা না দেওয়ায় মা-কে পিটিয়ে হত্যা করেছে ছেলে, বাবা গুরুতর জখম বরিশালে জামায়াতের বিক্ষোভ গণশুনানিতে ৩৭ জনের সমস্যা শুনলেন জেলা প্রশাসক, ২৫ জন পেলেন আর্থিক সহায়তা প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক ভিডিও ছড়িয়ে পড়ায় যুবদল নেতার পদ স্থগিত বরিশাল মহানগর যুবদলের উদ্যোগে বৃহৎ আনন্দ মিছিল বরিশালে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ  বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার “বিএনপির নিয়ন্ত্রণ কি তারেক রহমানের হাতে আছে?” দুপুরে উড়িষ্যার গোপালপুরের কাছে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস

সাংগঠনিক নিয়মের তোয়াক্কা না করে উজিরপুরে কৃষক দলের পাল্টা কমিটি দিল এমপি 

নিজস্ব প্রতিবেদক:  / ২১ সময় দৃশ্য
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

 

বরিশালের উজিরপুর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের কমিটি নিয়ে দলের মধ্যে মিত্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মাত্র ১০ দিনের ব্যবধানে একই কমিটি পৃথক দুটি আংশিক তালিকা প্রকাশ করা হয়েছে। একটি কমিটি ঘোষণা করেছে বরিশাল জেলা দক্ষিণ কৃষক দল, অন্যটি প্রকাশ করেছে উজিরপুর উপজেলা বিএনপির শীর্ষ দুই নেতা। দুটি কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন ভিন্ন ব্যক্তিরা। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি হয়েছে।

 

এই কমিটির ঘিরে দলের অভ্যন্তরে শুরু হয়েছে নানা গুঞ্জন নানা আলোচনা। সাংগঠনিক নিয়ম বহিভূতভাবে উপজেলা বিএনপি’র সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টু (এমপি) ও সাধারন সম্পাদক মো: হুমায়ুন খান দলের নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজেদের কর্মী সমর্থকদের মাধ্যমে মনগড়া পাল্টা কমিটি ঘোষণা করেছেন।

 

তথ্য অনুযায়ী, গত ১৪ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, বরিশাল জেলা দক্ষিণের প্যাডে উজিরপুর উপজেলা কৃষক দলের পাঁচ সদস্যের একটি আংশিক কমিটি প্রকাশ করা হয়। এতে মো. আক্তার হোসেন নয়নকে সভাপতি, মো. নজরুল ইসলামকে সিনিয়র সহসভাপতি এবং মো. দিলদার হোসেন স্বপন মল্লিককে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির তালিকায় স্বাক্ষর করেন জেলা দক্ষিণ কৃষক দলের আহ্বায়ক এইচ. এম. মোহসিন আলম ও সদস্য সচিব শফিকুল আলম সফরুল।

 

এর মাত্র ১০ দিন পর, গত ২৪ নভেম্বর উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি স্থানীয় সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খানের স্বাক্ষরে উপজেলা কৃষক দলের নয় সদস্যের আরেকটি আংশিক কমিটির তালিকা প্রকাশ করা হয়। এতে মো. ফয়জুল হক রাড়ীকে সভাপতি, মো. জাকির হোসেন মনিরকে সিনিয়র সহসভাপতি এবং মো. আনোয়ার হোসেন ঘরামীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

একই উপজেলা শাখার জন্য দুটি পৃথক কমিটি প্রকাশের ঘটনায় কোনটি সাংগঠনিকভাবে অনুমোদিত, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে উপজেলা বিএনপির পক্ষ থেকে কৃষক দলের কমিটি প্রকাশের এখতিয়ার নিয়ে আপত্তি তুলেছেন জেলা পর্যায়ের নেতারা।

 

উপজেলা বিএনপি কমিটি গঠনের ক্ষেত্রে পরামর্শ বা সুপারিশ করতে পারলেও কৃষক দলের সাংগঠনিক কাঠামো অনুযায়ী আনুষ্ঠানিক কমিটি ঘোষণার দায়িত্ব জেলা কৃষক দলের। ফলে উপজেলা বিএনপির দুই নেতার স্বাক্ষরে প্রকাশিত নয় সদস্যের কমিটির সাংগঠনিক বৈধতা ও অনুমোদন নিয়ে প্রশ্ন উঠেছে।

 

জেলা কৃষক দলের সদস্য সচিব শফিউল আলম সফরুল বলেন, উপজেলা কৃষক দলের কমিটি গঠন ও অনুমোদনের এখতিয়ার জেলা কমিটির। দলের মধ্যে কোন্দল ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে উপজেলা বিএনপি এ ধরনের কাজ করছে। এর কোনো সাংগঠনিক ভিত্তি নেই। এছাড়া আমরা যে কমিটি দিয়েছি তাতে সাবেক ছাত্রদল যুবদলসহ একাধিক কর্মী রয়েছে। স্থানীয় এমপি দলের অঙ্গসংগঠনের মধ্যে বিরোধ সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কার্যকলাপ না করে সেজন্য কেন্দ্রীয় কমিটির কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

 

বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন বলেন, উপজেলা বিএনপির পরামর্শ বা সুপারিশের ভিত্তিতে জেলা কৃষক দল উপজেলা কমিটি ঘোষণা করতে পারে। তবে উপজেলা বিএনপি দাপ্তরিক বা সাংগঠনিকভাবে উপজেলা কৃষক দলের কমিটি ঘোষণা দেওয়ার এখতিয়ার রাখে না।

 

দুটি পৃথক কমিটি প্রকাশের পর উজিরপুর উপজেলা কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম কোন কমিটির নেতৃত্বে পরিচালিত হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ অবস্থায় বিরোধ নিরসনে জেলা ও কেন্দ্রীয় কৃষক দলের হস্তক্ষেপ এবং আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com