বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
বরিশালে জামায়াতের বিক্ষোভ গণশুনানিতে ৩৭ জনের সমস্যা শুনলেন জেলা প্রশাসক, ২৫ জন পেলেন আর্থিক সহায়তা প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক ভিডিও ছড়িয়ে পড়ায় যুবদল নেতার পদ স্থগিত বরিশাল মহানগর যুবদলের উদ্যোগে বৃহৎ আনন্দ মিছিল বরিশালে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ  বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার “বিএনপির নিয়ন্ত্রণ কি তারেক রহমানের হাতে আছে?” দুপুরে উড়িষ্যার গোপালপুরের কাছে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আ.লীগ রাজনীতির নামে দেশের সম্পদ নষ্ট ও ধ্বংসের চক্রান্ত করছে : চরমোনাই পীর ঝালকাঠিতে বিএনপি কার্যালয়ে আগুন

বরিশালে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : / ৭ সময় দৃশ্য
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

পালিয়ে যাওয়া কোন নেতা ফিরে আসার ইতিহাস নেই, হাসিনাও কখনো আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল  অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল। পালিয়ে যাওয়া ইঁদুর গর্তের মুখে বসে চিৎকার করতে পারে তবে কখন বাহিরে আসতে পারেনা, পালিয়ে যাওয়া ইঁদুর চামচিকা কোন নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে সমুচিত জবাব দেয়া হবে। হাসিনা দেশে ফিরে আসবে এটা কোন গরু ছাগলও বিশ্বাস করে না আওয়ামীলীগ এখন ইতিহাস এটাকে বাস্তবতায় নিয়ে আসা সম্ভব নয়, জনগণ থেকে বিচ্ছিন্ন রাজনীতি থেকে হারিয়ে যাওয়া আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠিত করার স্বপ্ন নিয়ে সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়া হচ্ছে জনগণ এর দাঁতভাঙ্গা জবাব দেবে।

 

অ্যাডভোকেট হেলাল আরও বলেন, শেখ হাসিনাকে অবশ্যই দেশে ফিরিয়ে আনা হবে সেটা তার বিচারের রায় কার্যকর করার জন্য রাজনীতি করার জন্য নয়। আমরা সরকারের কাছে আহ্বান জানাই শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করুন। সরকারকে বলতে চাই জুলাই সনদ বাস্তবায়ন না করার কারণেই এই অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এখন সর্বদলীয় ঐক্যের কথা বলা হচ্ছে কিন্তু সর্বদলীয় ঐক্যের মূল ভিত্তি জুলাই সনদ, সেটা বাস্তবায়ন ব্যতীত ঐক্য সম্ভব নয়, মুনাফিকি ছাড়ুন কথা ও কাজে মিল করুন জনগণ আস্থা রাখবে ঐক্য সফল হবে।

 

সভাপতির বক্তব্যে মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, সরকার দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য কোন পদক্ষেপ নিচ্ছে না স্বরাষ্ট্রমন্ত্রী সর্বমন্ত্রীর দায়িত্ব নিয়ে নিজের মন্ত্রণালয় পরিচালনায় চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। অনতি বিলম্বে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে যোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করুন। গোপালগঞ্জ জেলা বাংলাদেশের ভূখণ্ড এখানে কোন সন্ত্রাস নৈরাজ্য হোক এদেশের জনগণ সেটা মেনে নেবে না, প্রয়োজনে সারাদেশের সকল মানুষ গোপালগঞ্জে লংমার্চ করবে এবং সন্ত্রাসীদের সমূলে উৎপাটন করবে। আপনারা জাতির সাথে যে দ্বিমুখী আচরণ করছেন তার জবাব জনগণ দিবে,ইনশাল্লাহ্।

 

মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা আতিকুল্লাহ্ এর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল ও মাওলানা মতিউর রহমান এবং ইসলামী ছাত্রশিবিরের বরিশাল মহানগর সভাপতি আতিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম খসরু, বরিশাল জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, ইসলামী ছাত্রশিবিরের বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি মনিরুল ইসলাম, বরিশাল জেলা সভাপতি সাইয়েদ আহমেদ, মহানগর কর্মপরিষদ সদস্য শামীম কবির, মাহফুজুর রহমান আমিন, মাওলানা শফিউল্লাহ তালুকদার,  কোতোয়ালি উত্তর থানা আমির অধ্যাপক আনোয়ার হোসাইন প্রমূখ নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com