সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Logo

বরিশাল মহানগর যুবদলের উদ্যোগে বৃহৎ আনন্দ মিছিল

শাহিন সুমন : / ২৭ সময় দৃশ্য
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

জাতীয়তাবাদী যুবদল বরিশাল মহানগর শাখার নতুন কমিটি গঠন করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরিশালে স্মরণকালের অন্যতম বৃহৎ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বরিশাল মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত এ আনন্দ মিছিলে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নেতাকর্মীদের উচ্ছ্বাস, আনন্দ ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে নগরীর রাজপথ।

 

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় বরিশাল মহানগর যুবদলের নবনির্বাচিত সভাপতি রিয়াজুর রহমান রিয়াজের নেতৃত্বে আনন্দ মিছিলটি নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে থেকে শুরু হয়ে জিলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়।

 

মিছিলে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আরিফুর রহমান মুন্না, সিনিয়র সহসভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সহসভাপতি আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু খন্দকার এবং সাংগঠনিক সম্পাদক মুশফিক রহমান অভিসহ মহানগরের ৩০টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

আনন্দ মিছিলকে কেন্দ্র করে দিনভর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দুপুরের পর থেকেই নগরীর ৩০টি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সদর রোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে দলীয় কার্যালয় এলাকায় জড়ো হতে থাকেন। পরে বিপুলসংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দ মিছিলটি নগরীর অন্যতম বৃহৎ রাজনৈতিক মিছিলে পরিণত হয়।

 

মিছিল থেকে বরিশাল মহানগর যুবদলের সভাপতি হিসেবে রিয়াজুর রহমান রিয়াজ এবং সাধারণ সম্পাদক হিসেবে আরিফুর রহমান মুন্নাকে মনোনীত করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

 

মিছিল শেষে জিলা স্কুল মোড়ে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যে বরিশাল মহানগর যুবদলের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ বলেন, বিগত দিনের আন্দোলন-সংগ্রামে যেসব নেতাকর্মীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, সে জন্য তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করব।

 

তিনি আরও বলেন, অতীতে স্বৈরাচারবিরোধী আন্দোলনে যেভাবে রাজপথে থেকে সক্রিয় ভূমিকা পালন করেছি, ভবিষ্যতেও গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে দায়িত্ব পালন করা হবে। পাশাপাশি বরিশাল মহানগর যুবদলকে একটি সুসংগঠিত ও শক্তিশালী সাংগঠনিক ভিত্তির ওপর দাঁড় করাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com