বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
নেশার টাকা না দেওয়ায় মা-কে পিটিয়ে হত্যা করেছে ছেলে, বাবা গুরুতর জখম বরিশালে জামায়াতের বিক্ষোভ গণশুনানিতে ৩৭ জনের সমস্যা শুনলেন জেলা প্রশাসক, ২৫ জন পেলেন আর্থিক সহায়তা প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক ভিডিও ছড়িয়ে পড়ায় যুবদল নেতার পদ স্থগিত বরিশাল মহানগর যুবদলের উদ্যোগে বৃহৎ আনন্দ মিছিল বরিশালে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ  বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার “বিএনপির নিয়ন্ত্রণ কি তারেক রহমানের হাতে আছে?” দুপুরে উড়িষ্যার গোপালপুরের কাছে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আ.লীগ রাজনীতির নামে দেশের সম্পদ নষ্ট ও ধ্বংসের চক্রান্ত করছে : চরমোনাই পীর

নেশার টাকা না দেওয়ায় মা-কে পিটিয়ে হত্যা করেছে ছেলে, বাবা গুরুতর জখম

নিজস্ব প্রতিবেদক : / ৮ সময় দৃশ্য
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ভাসানচর ইউনিয়নের হাজীকান্দা গ্রামে ছেলেকে নেশার টাকা না দেওয়ায় মা নেরু বেগম(৬০)কে পিটিয়ে হত্যা ও বাবা রহিম ফকিরকে পিটিয়ে গুরুতর যখম করেছে ছেলে রবিউল ফকির।

 

নিহত নেরু বেগমের মেয়ে নুপুর বেগম গণমাধ্যমকে জানান, তার ভাই রবিউল নেশাগ্রস্ত, প্রায়ই বাবা-মার কাছ থেকে জোরপূর্বক টাকা নিয়ে রবিউল নেশা করেন। আজ বৃহস্পতিবার সকাল ৯ টার সময় রবিউল তার মায়ের কাছে টাকা চাইলে মা নেরু বেগম টাকা দিতে অপারগতা প্রকাশ করেন।

 

এসময় উভয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পরার এক পর্যায়ে ছেলে রবিউল ফকির ক্ষিপ্ত হয়ে অস্ত্র দিয়ে মায়ের মাথায় জোড়ালো আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নেরু বেগমের মৃত্যু হয়। পরে তার বাবা রহিম ফকির ধরতে গেলে তাকেও পিছিয়ে গুরুতর যখম করে রবিউল।

 

 তার বাবা রহিম ফকিরের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে রবিউলকে আটক করে কাজীরহাট থানায় সংবাদ দেয়। কাজীরহাট থানার অফিসার ইনচার্জ মো: সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে রবিউল(২২)কে গ্রেফতার করেন।

 

কাজীরহাট থানার অফিসার ইনচার্জ মো: সিদ্দিকুর রহমান জানান, নেরু বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম মর্গে পাঠানো হয়েছে। এই হত্যার ঘটনায় তার মেয়ে নুপুর বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার আসামি রবিউলকে আটক করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com