বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
বরিশালে জামায়াতের বিক্ষোভ গণশুনানিতে ৩৭ জনের সমস্যা শুনলেন জেলা প্রশাসক, ২৫ জন পেলেন আর্থিক সহায়তা প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক ভিডিও ছড়িয়ে পড়ায় যুবদল নেতার পদ স্থগিত বরিশাল মহানগর যুবদলের উদ্যোগে বৃহৎ আনন্দ মিছিল বরিশালে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ  বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার “বিএনপির নিয়ন্ত্রণ কি তারেক রহমানের হাতে আছে?” দুপুরে উড়িষ্যার গোপালপুরের কাছে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আ.লীগ রাজনীতির নামে দেশের সম্পদ নষ্ট ও ধ্বংসের চক্রান্ত করছে : চরমোনাই পীর ঝালকাঠিতে বিএনপি কার্যালয়ে আগুন

গণশুনানিতে ৩৭ জনের সমস্যা শুনলেন জেলা প্রশাসক, ২৫ জন পেলেন আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক : / ২০ সময় দৃশ্য
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

 

অসহায়দের পাশে থাকার আশ্বাস, নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও প্রশিক্ষণের উদ্যোগ

 

বরিশাল প্রতিনিধি: অসহায়, অসচ্ছল ও বিপদগ্রস্ত মানুষের সমস্যার কথা সরাসরি শুনে সহায়তা প্রদানের লক্ষ্যে বরিশাল জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৩৭ জন সেবাপ্রার্থী তাঁদের নানা সমস্যা ও অসুবিধার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।

 

গণশুনানিতে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার। সেবাপ্রার্থীদের আবেদন ও সমস্যার কথা গুরুত্বসহকারে শুনে তাৎক্ষণিকভাবে ২৫ জনকে মোট ৭৬ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। বাকি ১২ জনের সমস্যার স্থায়ী ও কার্যকর সমাধানে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেন জেলা প্রশাসক।

 

গণশুনানিতে চিকিৎসা সহায়তা, দুর্ঘটনাজনিত ক্ষতি, শিক্ষা সহায়তা এবং আর্থিক অনটনসহ বিভিন্ন বিষয়ে আবেদন উঠে আসে। এসব আবেদন বিবেচনা করে অসহায় ও সহায়তাপ্রার্থী মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

 

আবেদনকারীদের মধ্যে কয়েকজন নারীকে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিত কুমার সরকারকে নির্দেশনা দেন জেলা প্রশাসক। পাশাপাশি নারীদের আত্মনির্ভরশীল করতে প্রশিক্ষণে উৎসাহিত করা এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহাজাদী আক্তারকে নির্দেশনা প্রদান করেন।

 

জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, প্রকৃত অসচ্ছল ও অসহায় মানুষ জেলা প্রশাসনের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাবেন। যারা সত্যিকার অর্থে অসহায় এবং সরকারি সহায়তা পাওয়ার যোগ্য, তাদের পাশে জেলা প্রশাসন রয়েছে। প্রকৃত উপকারভোগীদের হাতে সরকারি সহায়তা পৌঁছে দিতে আবেদনগুলো যাচাই-বাছাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আবেদন করার ক্ষেত্রে সঠিক তথ্য দেওয়ারও আহ্বান জানান তিনি। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে জেলা প্রশাসন সর্বদা সচেষ্ট বলেও জানান জেলা প্রশাসক।

 

গণশুনানিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের স্টাফ অফিসার নাফিস-উর-রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিত কুমার সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার চামেলী বেগম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহাজাদী আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

উল্লেখ্য, জনগণের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধান ও সরকারি সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বুধবার দুপুর ১২টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাপ্তাহিক গণশুনানির আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com