TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

রাস্তায় গাড়ি থামিয়ে চাঁদাবাজি ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

 

বরিশাল নগরীর রুপাতলী বাস টার্মিনাল এলাকায় অভ্যন্তরীণ রুটের বাসগুলো থেকে টোকেনের নামে নিয়মিত চাঁদাবাজি করছে একটি গ্রুপ । দীর্ঘদিন ধরে এই চক্রটি দিন-রাত বিভিন্ন বাস থেকে ৫০ থেকে ১০০ টাকা করে আদায় করে আসছিল।

 

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়। তাছাড়া এমন অভিযোগ করেছিল বাস মালিক সমিতি। তারা সংবাদ সম্মেলন করেও জানিয়েছিল তাদের কোন সংগঠনের পক্ষ থেকে এমন কোন চাঁদা তোলা হয় না। এ বিষয়ে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার ও আহ্বান জানিয়েছিল রূপাতলী বাস মালিক সমিতি।

 

বেশ কয়েকদিন ধরে বেপরোয়া হয়ে উঠেছিল এই চাঁদাবাজ গ্রুপ। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। হাসান ও সোহাগ নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।

 

পুলিশ জানায়, অভিযুক্তরা টোকেন ব্যবস্থার মাধ্যমে বাস চালক ও শ্রমিকদের কাছ থেকে টাকা আদায় করতো। এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার নাসিমুল জানান, বিভিন্ন বাস থেকে ৫০/১০০ টাকা করে চাঁদা উত্তোলন করা হচ্ছিল। টোকেন দিয়ে এই অর্থ সংগ্রহ করতো তারা।

 

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন উল ইসলাম বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে। এখন পর্যন্ত তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পুলিশ আরও জানিয়েছে, এ ধরনের চাঁদাবাজির সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

 

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *