আবুল হোসেন রাজু, কুয়াকাটা :
২৪-এর গণঅভ্যুত্থানের সম্মুখ সারির তরুণ নেতৃত্ব, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান বিন হাদী সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুয়াকাটায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ডিসেম্বর) মাগরিব নামাজ শেষে কুয়াকাটা কেন্দ্রীয় বাইতুল আরজ জামে মসজিদে এই দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

মোনাজাত পরিচালনা করেন মহিপুর থানা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃমাইনুল ইসলাম মান্নান।

দোয়া মাহফিলে মুসল্লিরা শরীফ ওসমান হাদীর দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

খবর ডেস্ক :
জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদীর মাথার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারে মাথার ভেতরে গুলি পাওয়া যায়নি। আগেই গুলি মাথায় ঢুকে বেরিয়ে যায়। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ওসমান বিন হাদীর সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।

হাসপাতাল পরিচালক বলেন, ওসমান বিন হাদীর অস্ত্রোপচার প্রায় শেষের দিকে। কিন্তু অস্ত্রোপচারের সময় তার মাথায় গুলি পাওয়া যায়নি। সার্জনরা জানিয়েছেন, গুলি মাথা থেকে বের হয়ে গেছে।

তিনি আরও বলেন, সরকারের উচ্চ পর্যায় থেকে জানানো হয়েছে—তাকে চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়ার কাজ চলমান।

শুক্রবার দুপুরে অস্ত্রধারীরা শরিফ ওসমান বিন হাদীকে গুলি করে। তাকে উদ্ধার করে ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের (ডিসি) উপ-কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে যতটুক জানা গেছে, দুপুরের দিকে ইনকিলাব মঞ্চের ‍মুখপাত্র ওসমান বিন হাদীসহ তার সঙ্গে আরেকজন রিকশায় করে যাচ্ছিলেন। তাদের রিকশা কালভার্ট রোড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে দুইজন এসে ওসমান বিন হাদীকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। বিস্তারিত ঘটনা জানতে চেষ্টা করা হচ্ছে। পুলিশের একাধিক টিম কাজ করছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীর তথ্য গ্রহণ, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং হামলার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা থাকলে তা উন্মোচনের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিতে বলেছেন।

খবর ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার মতো পৃথিবীর কোনো শক্তি নেই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

তিনি বলেছেন, দেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে। স্বৈরাচারের ১৫ বছরে মানুষ কোনো ভালো নির্বাচন পায়নি, তাই সবাই ভালো একটা নির্বাচন চায়। যারা আইনশৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে কিংবা আইন হাতে তুলে নেবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। যারা অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব এ কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, যারা পতিত স্বৈরাচারের পার্টি, তারা নিজেরাই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। পলিটিক্যাল পার্টি হলে আন্দোলন করবে শান্তিপূর্ণভাবে। কিন্তু তারা তা না করে রাইফেল-পিস্তল নিয়ে বাচ্চা ছেলেদের খুন করেছে। তারা ভেবেছিল অনেক মানুষকে হত্যা করলে আরও ১৫ বছর সবাই চুপ থাকবে। এখন তারা নিজেরাই নিজেদের আউট করে দিয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে আছে। পাশাপাশি তিনি নির্বাচনে অপপ্রচার বা সহিংসতার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।

নিজস্ব প্রতিবেদক :
বরিশালে সদ্য যোগদানকারী বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৫টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বরিশাল জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

সভা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তাদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। পরে মতবিনিময় পর্বে সাংবাদিকরা জেলার সার্বিক সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন চাহিদা ও প্রশাসনিক চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন প্রস্তাবনা ও মতামত তুলে ধরেন।

বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক তাদের বক্তব্যে বরিশালের উন্নয়ন-অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তারা বলেন, প্রশাসন ও গণমাধ্যম জনস্বার্থে একে অপরের পরিপূরক, তাই তথ্যপ্রবাহ ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।

সাংবাদিকরা মতবিনিময় সভাকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের সভা প্রশাসন ও গণমাধ্যমের সম্পর্ক ও সমন্বয় আরও দৃঢ় করবে এবং জনসেবামূলক কর্মকাণ্ড ত্বরান্বিত হবে।

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর :
বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের ৩ বারের সফল নারী প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজ বাদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ম -আহবায়ক, উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি, বরিশাল-২ আসন (উজিরপুর-বানারীপাড়া) উপজেলার ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, গনমানুষের নেতা ও বীর মুক্তিযোদ্ধা এস সরফুদ্দিন আহমেদ সান্টু’র উপস্থিতিতে উজিরপুর উপজেলা ওটরা ইউনিয়ন বিএনপির আয়োজনে ওটরা মাধ্যমিক বিদ্যালয়ের জামে মসজিদে ইউনিয়ন বিএপির সভাপতি মোঃ জাকির হাওলাদার এর সভাপতিত্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, সহ- সভাপতি মোঃ সরোয়ার হোসেন মৃধা, মোঃ আনোয়ার হোসেন মল্লিক, মোঃ সামছুল আলম পান্নু, ওটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক আফম সামসুদ্দোহা আজাদ, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কাইউম খান ।

 

দোয়া মোনাজাত পরিচালনা করেন শিকারপুর বন্দর জামে মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীন ও হেমায়েত উদ্দিন মৃধা । এসময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মি সহ বিভিন্ন শ্রেনির পেশার মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। এছাড়া দোয়া মোনাজাত অনুষ্ঠানে নেতাকর্মীরা আবেগে আপ্লূত হয়ে পরেন। দোয়া ও মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।

আবুল হোসেন রাজু, কুয়াকাটা :

পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে কুয়াকাটা পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় কুয়াকাটা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন বাবুল-র নেতৃত্বে ৩ ও ৪ নং ওয়ার্ডে আবাসিক হোটেল, দোকানপাটসহ সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করা হয়।

 

এ সময় পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক, ওলামা দলের সভাপতি মাওলানা মো. ইসমাইল, ৪ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি সৈয়দ মোহাম্মদ আলম, যুবদল নেতা মিলন মিয়া প্রমুখ।

অন্যদিকে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল-এর নেতৃত্বে পৌর বাসস্ট্যান্ড এলাকা, ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় বাড়িগুলোতে দলীয় ৩১ দফা বাস্তবায়ন এবং আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে ভোট চেয়ে প্রচারণা চালানো হয়।

এতে অংশ নেন যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন,পৌর বিএনপি দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিক,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলি হায়দার শেখ,সদস্য সচিব রেদোয়ান ইসলাম রাশেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

এছাড়া পৌর কৃষক দলের সভাপতি আলি হোসেন খন্দকার-এর নেতৃত্বে পৌর এলাকার ২ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রাম ডাক্তার জিএম গনিসহ স্থানীয় নেতারা।

 

পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান, সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন বাবুল ভূইয়া-র নেতৃত্বেও বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করা হয়।

 

কৃষক দলের সভাপতি আলী হোসেন খন্দকার বলেন, আমরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে এবিএম মোশাররফ হোসেন, তারেক রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ছালাম পৌঁছে দিচ্ছি।  আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেয়ার আহবান জানিয়েছি। এতে ব্যাপক সারা মিলেছে। আগামী নির্বাচনে ভোটাররা বিএনপিকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশাবাদী রয়েছি ।

 

পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন বাবলু বলেন,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পটুয়াখালী-৪ আসনের ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের নির্দেশে মাঠে নেমেছি। ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে বিএনপিকে বিজয়ী করতেই আমাদের এই প্রচারণা।

 

পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক বলেন,আমরা বাড়ি বাড়ি গিয়ে তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের সালাম পৌঁছে দিচ্ছি। ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসল্লি বলেন,কুয়াকাটার মানুষ পরিবর্তন চায়, মানুষ গণতন্ত্র ফেরত চায়। বিএনপির ৩১ দফা জনগণের মুক্তির রূপরেখা। তাই বাড়ি বাড়ি গিয়ে আমরা সেই দফাগুলো তুলে ধরছি। জনগণের আস্থা ও ভালোবাসা দেখে আমরা আশাবাদী আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে কুয়াকাটাবাসী গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে রায় দেবে।

আবুল হোসেন রাজু, কুয়াকাটা :
কুয়াকাটার ৬০নং লতাচাপলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাইনুল ইসলাম মান্নান।
তিনি বলেন,তোমরা আজ এই বিদ্যালয় থেকে বিদায় নিচ্ছো, কিন্তু শিক্ষা জীবনের আরও বড় পথ সামনে অপেক্ষা করছে। সততা, শৃঙ্খলা ও পরিশ্রম এই তিনটি গুণ ধারণ করতে পারলে জীবনে সফলতা নিশ্চিত। আমরা বিশ্বাস করি, তোমাদের প্রত্যেকে দেশের সুনাম বয়ে আনবে।

তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আন্তরিক শুভকামনাও জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম বলেন,পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা আমাদের বিদ্যালয়ের শক্তি। আজ বিদায় হলেও তোমাদের প্রতি আমাদের ভালোবাসা ও দায়িত্ববোধ চিরদিনের। নিয়মিত পড়াশোনা, শিক্ষক-অভিভাবকদের প্রতি শ্রদ্ধা, প্রযুক্তি ব্যবহারে সচেতনতা এসব মেনে চললে জীবনে সফলতা অর্জন সম্ভব। তিনি সকল শিক্ষার্থীর জন্য দোয়া ও শুভকামনা জানান।

এসময় অনুষ্ঠানে প্রধান শিক্ষক পাঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কে এম মনির,প্রধান শিক্ষক হোসেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মো :আবদুল রব,অভিভাবক ও সমাজ সেবক হাবিবুর রহমান খান ইকবাল,অভিভাবক কমিটির সভাপতি মোঃ মাসুম আল বেলাল,সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করা হয় এবং তাদের মাঝে স্মারক উপহার তুলে দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নতুন রূপে সাজানো সার্জারি ইউনিট–২ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।

মঙ্গলবার সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর দোয়া-মোনাজাতের মাধ্যমে নবউদ্বোধিত ইউনিটটির কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহমুদ হাসান, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রেজাউল করীম মিতুলসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ও কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর বলেন,
“শেবাচিম হাসপাতালের স্বাস্থ্যসেবার মান প্রতিনিয়ত উন্নত হচ্ছে। রোগীরা আরও উন্নত, দ্রুত এবং আধুনিক সেবা পেতে পারে—সে লক্ষ্যেই হাসপাতালের বিভিন্ন বিভাগ আধুনিকায়ন করা হচ্ছে। আগামী দিনে এই উন্নয়ন আরও বেগবান হবে।”

হাসপাতার সম্পূর্ণ পরিবেশ ও সেবা ব্যবস্থা উন্নত করতে দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছেন পরিচালক মশিউল মুনীর। রোগীদের ভোগান্তি কমাতে আউটডোরে শৃঙ্খলা প্রতিষ্ঠা, জরুরি বিভাগে অতিরিক্ত বেড স্থাপন, ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি, ল্যাব ও ইমেজিং বিভাগে দ্রুত রিপোর্ট সরবরাহ কার্যক্রমকে অগ্রাধিকার দিয়েছেন তিনি। হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, নতুন সরঞ্জাম সংযোজন এবং সেবার মান বাড়াতে বিভিন্ন প্রকল্পও চলমান রয়েছে।

নতুন সার্জারি ইউনিট–২ চালুর মাধ্যমে শেবাচিম হাসপাতালে সার্জারি বিভাগের কর্মব্যস্ততা আরও কমবে এবং রোগীরা দ্রুত চিকিৎসা সেবা পাবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

নিজস্ব প্রতিবেদক :

বরিশাল নগরীর ৬ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘরবাড়ি পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বরিশাল সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

সোমবার সকালে তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ আর্থিক সহায়তা বিতরণ করেন।

সরোয়ার বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও তিনি এ ধরনের দুর্যোগে মানুষের পাশে থাকার আশ্বাস দেন।

পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আসরবাদ বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের পপুলার মাধ্যমিক বিদ্যালয় মাঠে সদর উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং বরিশাল সদর-৫ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

বক্তব্যে সরোয়ার বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়া কারাবন্দি হয়েছেন, মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে। মিথ্যা মামলায় সাজা বাড়িয়ে তাকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ঠেলে দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “নির্বাচনে আমাদের প্রচার-প্রচারণা করতে দেওয়া হয়নি, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে একমাত্র বিএনপিই লড়াই করছে। দেশের সব উন্নয়ন বিএনপির আমলেই হয়েছে। তাই দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে।”

দোয়া মাহফিলের বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন।

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল আমিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে মহানগর, জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।