TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

বরিশাল-৫ (সদর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, “দীর্ঘদিন ধরে বরিশালের বিভিন্ন এলাকায় চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে সৎ নেতৃত্ব ও ন্যায়ভিত্তিক রাজনীতির বিকল্প নেই।

শনিবার সদর উপজেলার শায়েস্তাবাদ বাজার সংলগ্ন বালুর মাঠে শায়েস্তাবাদ ইউনিয়ন ইসলামী আন্দোলন আয়োজিত হাতপাখা প্রতীকের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, “চাঁদাবাজমুক্ত বরিশাল গড়া আমার অন্যতম বড় চ্যালেঞ্জ। জনগণের জান-মাল ও ব্যবসা নিরাপদ করতে হলে প্রথমেই চাঁদাবাজি, দখলদারিত্ব এবং সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।”

তিনি বলেন, “আমি নির্বাচিত হলে চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের অধিকার রক্ষা করব। আমার রাজনীতি ক্ষমতার নয়, জনমানুষের নিরাপত্তা ও ইনসাফ প্রতিষ্ঠার রাজনীতি।”

এ সময় চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি সুন্দর বরিশাল গড়তে হাতপাখা মার্কায় ভোট দিয়ে ন্যায় ও আদর্শের পক্ষে অবস্থান নেওয়ার জন্য বরিশালবাসীর প্রতি আহ্বান জানান ফয়জুল করীম।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *