নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বরিশালে ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ারের পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনা করেছেন বরিশাল মহানগর যুবদলের সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন ও জেলা যুবদলের সাধারন সম্পাদক এইচ. এম তসলিম উদ্দিন।
আজ শনিবার বেলা ১২টায় বরিশাল নগরীর সদর রোড দলীয় কার্যালয় থেকে নেতা কর্মিদের নিয়ে নগরীর গুরুত্বপূর্ন সড়কের আশপাশ থেকে শুরু করে ঈদগাহ মাঠ এলাকায় নির্বাচনী প্রচারণা চালান তারা। এ সময় সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মজিবর রহমান সরোয়ারকে বিজয়ী করার আহ্বান জানান মাসুদ হাসান মামুন।
প্রচারণাকালে জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা লিফলেট বিতরণ, স্লোগান ও গণসংযোগের মাধ্যমে এসব এলাকার জনগণের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দেন।






