মোঃ এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর :
বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীর শাখা কচা নদীর ওটরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দেউরী বাড়ী সংলগ্ন নদী থেকে
অজ্ঞাতনামা ( পুরুষ),৩০ বছর বয়সের এক যুবক এর লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ।
১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় মরাদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সুত্রে জানযায় স্হানীয় লোকজন কচা নদীতে ভাসমান অবস্থায় মরা দেহ দেখতে পেয়ে আশপাশের লোকজন ও থানা পুলিশ কে সংবাদ দেয়।
উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহায়তায় অজ্ঞাতনামা মৃতদেহ নদী হতে উদ্ধার করে। প্রাথমিকভাবে অজ্ঞাতনামা ভিকটিমের নাম-পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি বলে জানাযায়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম ইসলাম জানান এলাকা বাসি ফোনে জানালে ঘটনা স্হানে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে, নাম ঠিকানা জানা যাইনি, মরা দেহ পোস্ট মডেম করার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। এরিপোট লেখা পর্যন্ত যুবকের নাম ঠিকানা পাওয়া যায়নি।






