শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Logo

ত্রয়োদশের মতো আগে কখনো এত ভালো মানের নির্বাচন হয়নি : সেনাপ্রধান

প্রতিবেদকের নাম / ৪ সময় দৃশ্য
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আগে কখনো এত ভালো মানের নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি বলেছেন, সামরিক ও বেসামরিক প্রশাসন একসঙ্গে কাজ করলে সবচেয়ে কঠিন কাজও সফলভাবে সম্পন্ন করা সম্ভব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই সমন্বিত সহযোগিতারই উৎকৃষ্ট উদাহরণ।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী মেমোরিয়াল অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, আমি আপনাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আপনারা জাতিকে একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছেন। আমরা আপনাদের পাশে ছিলাম, তবে নির্বাচন আয়োজনের সম্পূর্ণ দায়িত্ব আপনাদেরই ছিল।

ওয়াকার-উজ-জামান বলেন, এক পর্যায়ে দেশে আশা ও হতাশা উভয় পরিস্থিতিই তৈরি হয়েছিল। অনেকেই ধারণা করেছিলেন– নির্বাচন হয়ত অনুষ্ঠিত হবে না। কিন্তু সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে এবং দেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে।

জেলা প্রশাসকদের উদ্দেশে তিনি বলেন, প্রয়োজন হলে সেনাবাহিনী দ্রুত সহায়তা প্রদান অব্যাহত রাখবে। সংশ্লিষ্ট সেনা ইউনিটগুলোকে অবহিত করা হলে তারা তাৎক্ষণিক সাড়া দেবে। প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা কিংবা যেকোনো জরুরি পরিস্থিতিতে সহায়তা দিতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com