TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

বর্তমান পরিস্থিতিতে ভোটার ও প্রার্থীরা কেউ পরিপূর্ণ নিরাপত্তার মধ্যে নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর ৫ আসনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

সুষ্ঠ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরো শক্তিশালী হওয়ার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। যারা হুমকি দেবে তাদের গ্রেফতার করতে হবে। এটা যদি না করা হয় তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার রাত ৮টায় বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করিম বলেন, যারা প্রটোকল পাওয়ার পর্যায়ে যায়নি, অথচ সরকারি প্রটোকল অনুযায়ী দিচ্ছি এটা দেশের কোন ‘ল’ তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আগামীতে প্রশাসন কোন দিকে ঝুঁকে যায় কি যায় না সে ব্যাপারে সনদিহান প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ হত্যা বেড়ে গেছে। যারা নিজেদেরকে শক্তিশালী বিরোধীদল দাবি করে তারা হুমকি-ধুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, দীর্ঘদিন পর্যন্ত দেশে অবাক সুষ্ঠু নির্বাচন হয়নি। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক চাতক পাখিরমত তাকিয়ে আছে অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য। যেখানে নির্বিঘ্নে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা রক্ষা করতে পারিনি বলে অভিযোগ করেন তিনি। বলেন, দুই একটা দলকে নিয়ে বৈঠক করছেন। এর মানে অন্য দলকে অবজ্ঞা করছেন। এটা তার নিরপেক্ষতা হারিয়ে ফেলছে। এজন্য ইসলামী আন্দোলন সঙ্কিত।

নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, বিগত দিনে যারা সিইসি ছিল তাদের পরিণতি কি হয়েছে তা সবাই দেখেছে। ভবিষ্যতে কোন সিএসসি এইভাবে মবের আওতাধীন চলে আসুক, তাদের ব্যাপারে মব সৃষ্টি করা হোক সেটা তারা চায়না।

আগামী নির্বাচনে যেন অবশ্যই পেশি শক্তির ব্যবহার করা না হয়, কালো টাকার ছড়াছড়ি না হয়, কেউ কাউকে হুমকি দিতে না পারে এজন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *