TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :
বাকেরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে কর্মী তারবিয়াত ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি তার বক্তব্যে ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠন, ন্যায়নীতি ও ইনসাফ প্রতিষ্ঠায় সংগঠনের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নুরুল ইসলাম আল আমিন চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সহ-সভাপতি মাওলানা নাছির আহমাদ কাওসার, বামুক বরিশাল জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন মৃধা।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি মাওলানা মোঃ নাছির উদ্দীন রোকন ডাকুয়াসহ স্থানীয় ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কর্মী সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *