TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (আগৈলঝাড়া–গৌরনদী) আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী হিসেবে রাসেল সরদার মেহেদী দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা সহ-সভাপতি মাওলানা আবু ইউসুফ, উপজেলা সেক্রেটারি মাওলানা এমদাদ হোসেন, আগৈলঝাড়া উপজেলা সেক্রেটারি পারভেজ মিয়া, উপজেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ইমরান হোসাইনসহ দলটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মনোনয়ন ফরম সংগ্রহকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতৃবৃন্দ জানান, ন্যায়নীতি, ইসলামী মূল্যবোধ ও জনকল্যাণমূলক রাজনীতির বার্তা নিয়ে তারা নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন।

এ সময় একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতারা।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *