নিজস্ব প্রতিবেদক :
বরিশালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়ন দাখিল করছেন।
আজ রবিবার বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে
মনোনয়নপত্র দাখিল করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল-৫ আসনের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। তিনি একইসাথে বরিশাল-৬ আসনেরও প্রার্থী।
এর আগে দুপুরে বরিশাল-২ আসনের এনপিপি প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আগামীকাল ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
বরিশালের ৬টি সংসদীয় আসনে ৪৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এরমধ্যে সর্বোচ্চ বরিশাল-৫ (সদর) আসনে ১৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝারা) আসনে ৮ জন, বরিশাল-২ (বানারীপাড়া -উজিরপর) আসনে ৮জন, বরিশাল-৩ (বাবুগঞ্জ -মুলাদী) আসনে ৮জন, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে ৪জন, বরিশাল-৬ (বাকেরগঞ্জ ) আসনে ৬জন।
নির্বাচনে সবার জন্য সমান সুযোগ দেয়ার আশ্বাস রিটার্নিং কর্মকর্তার। আচরণবিধি ভঙ্গের অভিযোগ পেলে নেয়া হবে দ্রুত ব্যবস্থা।






