নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরায় তাকে স্বাগত জানিয়ে বরিশালে শুভেচ্ছা মিছিল করেছে বিএনপি।
আজ বুধবার বেলা ১২ টায় নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুভেচ্ছা মিছিল বের করে মহানগর বিএনপি। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জানান, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বরিশাল থেকে ২০-২৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। ইতমধ্যে সড়ক ও নৌ পথে ৩ হাজার নেতাকর্মী ঢাকায় অবস্থান নিয়েছে। বরিশাল মহানগ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজ রাতে বরিশাল নদী বনাদর থেকে চারটি লঞ্চযোগে ঢাকায় যাবেন।
বরিশালের সর্বস্তরের মানুষকে জানাতে ও সকলকে আমন্ত্রন জানিয়ে তারা কর্মী সভা, আলোচনা ও শুভেচ্ছা মিছিল করছেন।
এর আগে বরিশাল মহানগর বিএনপির সাবেক নেতাকর্মীরা শুভেচ্ছা মিছিল বের করে।






