নিজস্ব প্রতিবেদক :
পবিত্র রমজান মাসের ছুটি শেষে ২৯ মার্চ থেকে বরিশাল জিলা স্কুলে শিক্ষা কার্যক্রম উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণচঞ্চল হয়ে ওঠে।
স্কুলে আগত শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম সহ শিক্ষকবৃন্দের শুভেচ্ছা বিনিময় হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম নিয়মিত রাখতে ক্লাস মনিটরিং জোরদার করা হয়। বিদ্যালয়ের সার্বিক পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমও তদারকি করেন প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাসে এক প্রাণবন্ত ও চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম জানান, ছুটির পর প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং শিক্ষার মানোন্নয়নে এ ধারা অব্যাহত থাকবে।






